অফিসার পদে নিয়োগ দেবে জীবন বীমা করপোরেশন, লাগবে না অভিজ্ঞতা

জীবন বীমা করপোরেশন ও চাকরির বাজার
চাকরির বাজার
0

রাষ্ট্রীয় বীমাপ্রতিষ্ঠান জীবন বীমা করপোরেশন ‘ডেভেলপমেন্ট অফিসার’ পদে ৩০ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আবেদন চলবে ৩১ মে পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: জীবন বীমা করপোরেশন

পদের নাম: ডেভেলপমেন্ট অফিসার

চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম

আরও পড়ুন:

এ পদে আবেদনের জন্য এইচএসসি/এসএসসি অথবা স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আবেদন করার জন্য প্রার্থীদের অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চাকরির ধরন ফুলটাইম। কর্মক্ষেত্র হবে অফিসে। নারী-পুরুষ উভয় এ পদের জন্য আবেদন করতে পারবেন। বয়সসীমা হবে ২৮-৪০ বছর। বেতন ও অন্যান্য সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

নির্বাচিত প্রার্থীরা আকর্ষণীয় বেতন প্যাকেজ পাবেন। পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড, বিমা, গ্র্যাচুইটি, বছরে ২টি উৎসব বোনাস পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস