সিলেট টেস্টের ৪র্থ দিন: তাইজুলের উইকেট শিকারে ম্যাচে ফিরেছে বাংলাদেশ

সিলেট টেস্টে বাংলাদেশ দল
ক্রিকেট
এখন মাঠে
0

টেস্ট ক্রিকেটের আসল স্বাদ উপহার দিয়েছে সিলেট টেস্টের ৪র্থ দিন। ৪৩৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে পরতে পরতে রং বদলেছে ম্যাচের। রিজওয়ান-সালমান জুটিতে রেকর্ড রান তাড়ার আভাস দিচ্ছিলো পাকিস্তান। তবে শেষ বিকেলে ব্যাক টু ব্যাক উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়েছেন তাইজুল ইসলাম।

পাকিস্তানের সামনে ৪৩৭ রানের ম্যামোথ টোটাল। জিতলে হলে রেকর্ড গড়তে হবে সফরকারীদের। এমন সমীকরণ নিয়ে সিলেট টেস্টের ৪র্থ দিন ব্যাটিং করেতে নামে পাকিস্তান। তবে দিনের শুরুতেই মেহেদি মিরাজের দুর্দান্ত ক্যাচে উদ্বোধনী জুটি ভাঙেন নাহিদ রানা। এরপর আজান আওয়াইসকে এলবিডব্লিউয়ের ফাদেঁ ফেলে নিজেই তুলে দ্বিতীয় উইকেট।

উদ্বোধনী দুই ব্যাটারকে হারানোর পর শান মাসুদ-বাবর আজমের ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ম্যাচে ফেরে পাকিস্তান। লিটনের কিপিং মুন্সিয়ানায় ৪৭ রান করা বাবরকে আউট করে ৯২ রানের জুটি ভাঙেন তাইজুল।

আরও পড়ুন:

প্রতিপক্ষের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটারকে সাজঘরে পাঠানোর পর সফরকারীদের ভরসা শান মাসুদের উইকেটও শিকার করেন তাইজুল। সিরিজে প্রথম বারের মতো হাফসেঞ্চুরির দেখা পাওয়া শান মাসুদ ফেরেন শর্ট লেগে মাহমুদুল হাসান জয়ের অসাধারণ ক্যাচে। এরপর আবারো দৃশ্যপটে নাহিদ রানা। চাপাই এক্সপ্রেসের গতিময় ওয়াইড ইয়র্কারে শট খেলেতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন সৌদ শাকিল। ১৬২ রানে ৫ উইকেট হারিয়ে মাঝপথেই খেই হারানোর শঙ্কায় পড়ে পাকিস্তান।

তবে সিলেট টেস্টের আসল রং দেখানো তখনও ঢের বাকি। পাকিস্তানের বিপক্ষে স্মরণীয় এক হোয়াইটওয়াশ উদযাপনে মাতবে বাংলাদেশ।

এফএস