মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে রিলেশনশিপ অফিসার পদে নিয়োগ

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটি রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ১০ জুন থেকেই আবেদন নেয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ জুন পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি

পদের নাম: রিলেশনশিপ অফিসার/রিলেশনশিপ ম্যানেজার

বিভাগ: রিটেল সেলস (লিয়াবিলিটি), ব্রাঞ্চ ব্যাংকিং

লোকবল নিয়োগ: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

বয়সসীমা: উল্লেখ নেই

কর্মক্ষেত্র: অফিসে

কর্মস্থল: ঢাকা

এ পদে আবেদনের জন্য যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়াও প্রইংরেজি এবং বাংলা উভয় ভাষায় কথা বলা ও লেখায় পারদর্শি এবং মাইক্রোসফট অফিসে পারদর্শী প্রার্থীরা অগ্রাধিকার পাবেন বলে জানানো হয়েছে। আবেদন করার জন্য প্রার্থীদের কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন আলোচনা সাপেক্ষে পাবেন। নারী পুরুষ ইভয় প্রার্থীই এ পদে আবেদন করতে পারবে।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

জেআর