ল্যাবএইড ক্যানসার হাসপাতালে চাকরির সুযোগ, থাকছে না বয়সসীমা

ল্যাবএইড ক্যানসার হাসপাতাল ও চাকরির বাজার
চাকরির বাজার
0

নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ল্যাবএইড ক্যানসার হাসপাতাল। প্রতিষ্ঠানটির কর্পোরেট সেলস বিভাগ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২২ সেপ্টেম্ব পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

এ পদে আবেদন করতে প্রার্থীর কোনো বয়সসীমা দেয়া নেই, তবে অবশ্যই ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এই পদে চাকরির আকর্ষণীয় বেতন কাঠামো হবে বলে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

পদের নাম: ল্যাবএইড ক্যানসার হাসপাতাল

পদসংখ্যা: নির্ধারিত নয়

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা (ধানমন্ডি)

এই পদে আবেদন করতে প্রার্থীর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। হাসপাতালের বিভিন্ন সেবা, কর্পোরেট স্বাস্থ্যসেবা প্যাকেজ, স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি এবং অন্যান্য স্বাস্থ্যসেবা সংক্রান্ত প্রচার ও প্রসারে দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে। নির্বাচিত প্রার্থীরা কোম্পানির নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধাদি পাবেন।

আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।

এফএস