প্রতিষ্ঠানের নাম: ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি
চাকরির ধরন: বেসরকারি চাকরি
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআরবিপি)
পদ সংখ্যা: নির্ধারিত নয়
লোকবল নিয়োগ: নির্ধারিত নয়
আবেদনের শেষ তারিখ: ৪ ডিসেম্বর ২০২৬
আবেদন প্রার্থীদের বিবিএ/এমবিএ ডিগ্রি থাকতে হবে থাকতে হবে। এছাড়াও ম্যানুফ্যাকচারিং বা কারখানা-ভিত্তিক কার্যপরিবেশে কাজের দক্ষতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে বলে জানানো হয়েছে। এ ক্ষেত্রে ৪–৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে বলে জানানো হয়েছে।
চাকরির ধরন ফুলটাইম। কর্মস্থল হবে গাজীপুর (কালিয়াকৈর)। এ পদে নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। তবে বয়সসীমার উল্লেখ নেই।
নির্বাচিত প্রার্থীরা আলোচনা সাপেক্ষে বেতন পাবেন। এছাড়াও কর্মক্ষমতা-ভিত্তিক প্রণোদনা, প্রভিডেন্ট ফান্ড, বিমা, সার্ভিস বেনিফিট (চাকরিজনিত সুবিধা), ডব্লিউপিপিএফ, উৎসব বোনাস, দুপুরের খাবার সুবিধা থাকবে।
আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে পারবেন।





