শোকের কারণে জাতীয় দল থেকে ছিটকে গেলেন গোলকিপার হেসুস ওয়োনো

হেসুস ওয়োনো
ফুটবল
এখন মাঠে
0

শোকের কারণে গোলকিপার হেসুস ওয়োনোকে জাতীয় দল থেকে তাকে বাদ দিয়েছে ইকুয়েটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশন।

ফুটবল মাঠের এক মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন টেনেরিফের ফরোয়ার্ড হেসুস দি মিগেল। তবে এই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছেন প্রতিপক্ষ গোলরক্ষক হেসুস ওয়োনো।

লা লিগা-২-এর ম্যাচে বক্সের বাইরে গিয়ে বল ক্লিয়ার করতে লাফ দেন এফসি অ্যান্ডোরার গোলরক্ষক ওয়োনো। এসময় তার হাঁটুতে আঘাত লাগে মিগেলের বুকে।

আরও পড়ুন:

হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই কার্ডিয়াক অ্যারেস্ট হয় ৩০ বছর বয়সী এই ফরোয়ার্ডের। পরে ৩ নভেম্বর মারা যান তিনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ‘খুনি’ আখ্যার মুখে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছেন ওয়োনো।

নিজের কষ্টের কথা জানিয়ে তিনি বলেছেন, জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন। তার পাশে দাঁড়িয়েছে ইকুয়েটোরিয়াল গিনি ফুটবল ফেডারেশন।

এসএস