সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুরকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

বেবিচকের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর
দেশে এখন
আইন ও আদালত
1

সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানকে দুই দিনের রিমাণ্ডে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের সেগুনবাগিচা কার্যলয়ে তাকে আনেন সহকারী পরিচালক সাইদুর রহমান।

গত ২৮ জানুয়ারি তাকে গ্রেপ্তার করে সংস্থাটি। পরে আদালতে তিন দিনের রিমান্ডের আবেদন করলে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।

আরও পড়ুন:

২০২৫ সালের জানুয়ারিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ তিন বিমানবন্দরে উন্নয়নের নামে প্রায় ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চারটি মামলা করে দুদক।

এসব মামলায় শেখ হাসিনার সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারেক সিদ্দিক, সিভিল এভিয়েশনের সাবেক প্রধান প্রকৌশলী হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ১৯ জনকে আসামি করা হয়।

এএম