ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন

শেখ মামুন খালেদ
আইন ও আদালত
0

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ (বৃহস্পতিবার, ২৬ মার্চ) আদালতে এ আবেদন করে ডিবি।

গতকাল (বুধবার, ২৫ মার্চ) দিবাগত রাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মিরপুর মডেল থানায় দেলোয়ার হোসেন হত্যা মামলায় খালেদকে গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন:

লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের বিরুদ্ধে ডিজিএফআইকে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতি মাধ্যমে জলসিঁড়ি আবাসনের শতকোটি টাকা আত্মসাৎ, ‘আয়নাঘরের রূপকার’ এবং সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগ রয়েছে।

গত বছরের মে মাসে শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়া হয়।

জেআর