ফের ছয় দিনের রিমান্ডে ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন
আইন ও আদালত
0

রাজধানীর মিরপুর মডেল থানার দেলোয়ার হোসেন হত্যা মামলায় ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদের দ্বিতীয় দফায় ফের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ (মঙ্গলবার, ৩১ মার্চ) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা’র আদালত এ আদেশ দেন।

এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ও ডিবি পুলিশের উপ-পরিদর্শক কফিল উদ্দিন তার দ্বিতীয় দফায় আরও সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন:

এর আগে, গত ২৫ মার্চ দিবাগত মধ্যরাতে রাজধানীর মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ২৬ মার্চ তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জেআর