অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে রিটের শুনানি আজ

হাইকোর্ট
আইন ও আদালত
0

হামের প্রকোপ বেড়ে যাওয়ায় স্কুল বন্ধ করে অনলাইনে ক্লাসের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি আজ (সোমবার, ২০ এপ্রিল)। রিটকারীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি রাজিক আল জলিল ও দেবাশীস রায়ের বেঞ্চে শুনানির জন্য জমা দেয়া হলে কোর্ট শুনানির জন্য এ তারিখ ঠিক করে দিয়েছিলেন।

এর আগে দেশে হামের কারণে ৪৭ শিশু মৃত্যুর ঘটনায় উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন চেয়ে হাইকোর্টে রিট করা হয়। সেই সঙ্গে হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়। ২ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করা হয়।

আরও পড়ুন:

তবে অবকাশকালীন সময়ে হাইকোর্টের দুটি বেঞ্চ রিটটি শুনতে চাননি।

ইএ