‘আওয়ামীপন্থি’ চিহ্নিত করে প্রার্থিতা বাতিল; অযৌক্তিক বললেন ৫ প্রার্থী

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচন

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ
আইন ও আদালত
0

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি নির্বাচনে ‘আওয়ামীপন্থি’ চিহ্নিত করে প্রার্থিতা বাতিল করাকে বেআইনি ও অযৌক্তিক বলে দাবি করেছেন দুই নারী প্রার্থীসহ ৫ জন।

আজ (রোববার, ৩ মে) সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলেন প্রার্থীরা।

সহ-সম্পাদক পদে রাশেদা চৌধুরী নিলু ও সদস্য পদে উপমা বিশ্বাস নির্বাচনে অংশ নিতে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। নির্বাচন কমিশন কোনো কারণ না দেখিয়ে প্রার্থিতা বাতিল করে দেয়।

আরও পড়ুন:

এর মধ্যে উপমা বিশ্বাস অভিযোগ করেন, খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষ থেকে তিনি মনোনয়নপত্র দাখিল করেছেন। তাকে রাজনৈতিক দলের পরিচয়ে প্রার্থী বাতিল করা হয়েছে।

এছাড়া সম্পাদক পদে মোকসেদুল ইসলামসহ তিনজন প্রার্থী জানান, কোনো কারণ না দেখিয়ে তাদের প্রার্থিতা বাতিল করেছে নির্বাচন কমিশন। তারা অভিযোগ করেন, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাচন রাজনৈতিক ব্যানারে হয় না। এখানে নির্বাচন হয় আইনজীবীর ব্যক্তির পরিচয়ে। তারা নির্বাচনে অংশ নিতে চান বলে জানিয়েছেন।

এফএস