সারা দেশের সাব রেজিস্ট্রার অফিসে সিসিটিভি স্থাপন বিষয়ে হাইকোর্টের রুল জারি

হাইকোর্ট
আইন ও আদালত
0

দুর্নীতি বন্ধে সারা দেশের সাব রেজিস্ট্রার অফিসে কেন সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ (সোমবার, ৪ মে) বিচারপতি ভীস্মদেব চক্রবর্তী ও বিচারপতি আবদুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ বিষয়ে করা রিটের শুনানি করে এই রুল জারি করেন।

এতে আগামী চার সপ্তাহের মধ্যে আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের শুনানিতে রিটকারি আইনজীবী আল মামুন সারোয়ার বলেন, ‘সাব রেজিস্ট্রার অফিসে সবচে দুর্নীতি হয়। সেবা গ্রহীতাদের হয়রানি করা হয়।’

আরও পড়ুন:

এসময় ঘুষ লেনদেনের অভিযোগও আনা হয়েছে। সাব রেজিস্ট্রাররা শুধু বিকেলে অফিস না করে সকাল থেকে অফিস করে সে বিষয়েও স্বচ্ছতা আনার যুক্তি তুলে ধরা হয়। রুলের নিষ্পত্তি করে চূড়ান্ত আদেশ দেবেন হাইকোর্ট।

ইএ