গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু, তদন্তের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট
আইন ও আদালত
0

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ও ছাপড়হাটি ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে জেলা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ (বুধবার, ২০ মে) বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ২২ এপ্রিল গাইবান্ধার সুন্দরগঞ্জের দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামে বেওয়ারিশের কুকুর ১৭ জনকে কামড়িয়ে আহতে করে। সরকারি হাসপাতালে জলাতঙ্ক টিকা না থাকায় বাইরে থেকে টিকা কিনে দেয়া হয়। দুই সপ্তাহ পর ৫ জন মারা যায়। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

প্রশ্ন উঠেছে টিকা দেয়ার পর মারা যাওয়ার কারণ কী। এ বিষয়ে গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়। কুকুরের কামড়ে ৫ জন মারা যাওয়ার ঘটনা তদন্ত করার জন্য একজন আইনজীবী হাইকোর্টে রিট করেন। শুনানি করে হাইকোর্ট পুরো বিষয়টি তদন্ত করে একটি প্রতিবেদন দিতে গাইবান্ধার সিভিল সার্জনকে নির্দেশ দেয়। দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আইনজীবী শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘প্রতিবেদনের পর জলাতঙ্কের টিকার ঘাটতি নিয়ে বিস্তারিত শুনানি করা হবে।’

এএইচ