
গাইবান্ধায় কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যু, তদন্তের নির্দেশ হাইকোর্টের
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ও ছাপড়হাটি ইউনিয়নে বেওয়ারিশ কুকুরের কামড়ে ৫ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করতে জেলা সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আজ (বুধবার, ২০ মে) বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি সাইফুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

বজ্রপাতে ৭ জেলায় ১২ জনের মৃত্যু
দেশের বিভিন্ন জেলায় বজ্রপাতে অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেলে গাইবান্ধাসহ সাত জেলায় এসব প্রাণহানির ঘটনা ঘটে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে গাইবান্ধা জেলায়, যেখানে একই এলাকায় একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে।

নারায়ণগঞ্জে ভবনের পানির ট্যাংকের বিষাক্ত গ্যাসে ২ শ্রমিকের মৃত্যু
নারায়ণগঞ্জের ফতুল্লার ভোলাইল এলাকায় নির্মাণাধীন ভবনের পানির ট্যাংক পরিষ্কার করতে গিয়ে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। আজ (শুক্রবার, ১৭ এপ্রিল) দুপুরে কাশীপুরের ভোলাইল গেদ্দার বাজার এলাকায় শাহাবুদ্দিনের নবনির্মিত ভবনে এই ঘটনা ঘটে।

জাতীয় পার্টি শেষ পর্যন্ত লড়বে: মহাসচিব শামীম হায়দার
জাতীয় পার্টি নির্বাচনে শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেন, ‘যদি নির্বাচনে অনিয়মের কোনো আলামত পরিপূর্ণভাবে আমরা পাই, তাহলে সেটা নিয়ে দলীয় চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করব। যদি দেখি ভোট সুষ্ঠু হচ্ছে না, তখন আমরা দলীয় ফোরাম থেকে সিদ্ধান্ত নেব। তবে আমরা শেষ পর্যন্ত লড়ে যেতে চাই।’

কারো লাল চক্ষুকে ভয় করি না: শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী কারো লাল চক্ষুকে ভয় করে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। আজ (শনিবার, ২৪ জানুয়ারি) উত্তরবঙ্গে নির্বাচনি প্রচারণার দ্বিতীয় দিনে গাইবান্ধার জনসভায় তিনি এ কথা বলেন। জামায়াতের এই নেতা জানান, আকাশে মাঝে মাঝে শকুনের ছায়া দেখা যায়, তা যেন দেশের মাটিতে পড়তে না পারে সেজন্য প্রস্তুত থাকতে হবে।

সুদানে নিহত জাতিসংঘের শান্তিরক্ষীদের একজন গাইবান্ধার সবুজ মিয়া
সুদানে জাতিসংঘের (ইউএন) শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন হলেন লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া। তার বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়।

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কব্জি কেটে নিলো দুর্বৃত্ত!
গাইবান্ধায় দিনের বেলায় প্রকাশ্যে রুবেল মিয়া (২৫) নামের এক যুবকের হাতের কব্জি কেটে নেয় দুর্বৃত্তরা। আজ (সোমবার, ৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা সদরের শাপলা মেল এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আহত রুবেল সদর উপজেলার মহুরি পাড়ার বাসিন্দা মোকাব্বর মিয়ার ছেলে।

গাইবান্ধায় বিএনপি মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা; ১৪৪ ধারা জারি
গাইবান্ধার সাঘাটা উপজেলা ও আশপাশ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ নাহিদুজ্জামান নিশাদের মোটরসাইকেল শোডাউনকে কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকারের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

গাইবান্ধায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ৩
গাইবান্ধার গোবিন্দগঞ্জে গরু চুরির অভিযোগে চোর সন্দেহে মধ্য রাতে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল (শনিবার, ১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে। সকালে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।

তিস্তা বাঁচানোর দাবিতে উত্তরাঞ্চলের পাঁচ জেলায় মশাল প্রজ্বলন
তিস্তা বাঁচানোর দাবিতে উত্তাল হয়ে উঠেছে গোটা উত্তরাঞ্চল। তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু করার দাবিতে ‘জাগো বাহে তিস্তা বাঁচই’ আন্দোলনের অংশ হিসেবে রংপুর বিভাগের পাঁচটি জেলায় (লালমনিরহাট, রংপুর, নীলফামারী, কুড়িগ্রাম ও গাইবান্ধা) একযোগে ১১টি পয়েন্টে মশাল প্রজ্বলন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শিশুকে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে হত্যার অভিযোগ যুবকের বিরুদ্ধে
আশুলিয়ায় মুক্তিপণ না পেয়ে পাঁচ বছরের শিশু জোনায়েদকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে মোরসালিন নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত মোরসালিনকে আটকের পর তার দেয়া তথ্যের ভিত্তিতে অপহরণের ১৩ দিন পর শিশুটির মরদেহ উদ্ধার করে র্যাব।

উদ্বোধনের একদিন পরই মওলানা ভাসানী সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি
গাইবান্ধার হরিপুর-চিলমারী সংযোগ সড়কে তিস্তা নদীর ওপর নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মওলানা ভাসানী সেতু’ উদ্বোধনের মাত্র একদিন পরই সেতুর ল্যাম্পপোস্টের তার চুরি হওয়ায় এলাকাটি অন্ধকারে ডুবে গেছে। আজ (শুক্রবার, ২২ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জল চৌধুরী।