নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ডাদেশ

নারায়ণগঞ্জ
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মোক্তার আলী
এখন জনপদে
আইন ও আদালত
1

নারায়ণগঞ্জে স্ত্রীকে হত্যার দায়ে মোক্তার আলী (৪৭) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এসময় দণ্ডিতকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়।

আজ (মঙ্গলবার, ৩ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ নিভানা খায়ের জেসি আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন।

দণ্ডিত মোক্তার আলী নারায়ণগঞ্জ সদরের গোগনগর ইউনিয়নের বাড়ীরটেক এলাকার মৃত মোকসেদ আলীর ছেলে।

রায়ের বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক আবদুস সামাদ জানান, ২০২২ সালে পরকীয়ার জের ধরে দ্বিতীয় স্ত্রী ফাতেমা আক্তার রেখাকে হত্যা করেন স্বামী মোক্তার আলী। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালতে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় মৃত্যুদণ্ডের আদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

এএইচ