অর্থ আত্মসাতের অভিযোগ: পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

দুর্নীতি দমন কমিশন
আইন ও আদালত
1

প্রায় ৪৩ কোটি ৫৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অন্যদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পে ২৫০ কোটি টাকা আত্মসাতের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিককে দুদকে তলব করা হয়েছে।

আজ (বুধবার, ৩০ সেপ্টেম্বর) বিকেলে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে সংস্থাটির জনসংযোগ শাখার সহকারী পরিচালক তানজীর আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

এছাড়া, প্রায় ৫ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক পরিচালক মোহাম্মদ নওশাদ ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

অন্যদিকে, ৯২ লাখ ১৪ হাজার ৮৭২ টাকার অবৈধ সম্পদের প্রাথমিক তথ্য পাওয়ায় সাবেক অতিরিক্ত আইজিপি প্রলয় কুমার জোয়ারদারকে সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন।

এএইচ