দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী ও তার ছেলে
আইন ও আদালত
1

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার ৩১ লাখ ৮১ হাজার টাকার অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দেয়া হয়েছে।

আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর আজ এই রায় ঘোষণা করেন।

কারাদণ্ডের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। পিএসসির প্রশ্নফাঁসকাণ্ডে আলোচিত আবেদ আলীর ছেলের বিরুদ্ধে ২০২৫ সালের জানুয়ারিতে মামলা করে দুদক।

তদন্ত শেষে সিয়ামের জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৩১ লাখ ৮১ হাজার টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের প্রমাণ পেয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।

মামলায় ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ এ রায় ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় সিয়ামকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়েছিল।

এফএস