বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিল শুনানি ৮ ডিসেম্বর

হাইকোর্ট
আইন ও আদালত
0

বহুল আলোচিত বিশ্বজিৎ দাস হত্যা মামলার আপিল শুনানির জন্য আগামী ৮ ডিসেম্বর দিন ধার্য করেছেন চেম্বার আদালত। এছাড়া ফেঞ্চুগঞ্জ সার কারখানার টেন্ডারে ২৭ কোটি টাকা জালিয়াতির মামলায় এমএন বিল্ডার্সের এমডি মহিউদ্দিন মঈনের জামিন স্থগিত করেছে চেম্বার আদালত

পুরোনো চাঞ্চল্যকর মামলাগুলো নিষ্পত্তির অংশ হিসেবে রাষ্ট্রপক্ষ আবেদন করলে বিশ্বজিৎ হত্যা মামলার আপিল শুনানির চূড়ান্ত দিন নির্ধারণ করেন চেম্বার আদালত।

২০১২ সালের ডিসেম্বরে পুরান ঢাকায় বাহাদুর শাহ পার্কের সামনে বিশ্বজিৎকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে ছাত্রলীগ নেতাকর্মীরা। বিচারিক আদালতে ৮ জনের মৃত্যুদণ্ড ও ১৩ জনের যাবজ্জীবন হলেও পরে হাইকোর্টে দুজনের ফাঁসি বহাল রেখে বাকিদের সাজা কমানো ও খালাস দেয়া হয়েছিল।

আরও পড়ুন:

এদিকে ফেঞ্চুগঞ্জ সার কারখানা বিক্রির টেন্ডারে সাড়ে ২৭ কোটি টাকার জাল পে-অর্ডার জমা দিয়ে হাইকোর্ট থেকে নেয়া এম এম বিল্ডার্সের এমডি মহিউদ্দিন মহীনের জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

অন্যদিকে মাহবুব ব্রাদার্সসহ ছয়টি প্রতিষ্ঠানের প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকার অনাদায়ী ঋণের বিপরীতে আগামী ১০ নভেম্বরের মধ্যে প্রয়োজনীয় অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত; অন্যথায় তাদের নাম স্থায়ীভাবে ঋণখেলাপির তালিকায় থাকবে বলে জানানো হয়।

এফএস