টিকটকে তান্ত্রিক সেজে প্রতারণা করতো মিজানুর, অর্ধশতাধিক মানুষ সর্বস্বান্ত

পুলিশের সংবাদ সম্মেলন
আইন ও আদালত
1

সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নিজেকে তান্ত্রিক ও কিশোরগঞ্জের পাগলা মসজিদের খাদেম পরিচয় দিয়ে প্রতারণা করতেন জামালপুরের মিজানুর রহমান। টিকটক একাউন্টে তান্ত্রিক গুরু জীবন কবিরাজ। চটকদার ভিডিওতে প্রতারণা শিকার অর্ধশত মানুষ। কেউ হয়েছেন সর্বস্বান্ত।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) দুপুরে রাজধানীর কল্যাণপুরে পিবিআইয়ের এসআইঅ্যান্ডও (উত্তর) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশেষ পুলিশ সুপার আবদুর রহমান।

তিনি বলেন, ‘ব্যবসায়িক ক্ষতি থেকে উত্তরণ, পারিবারিক সমস্যা সমাধান ও প্রেমের সম্পর্ক ঠিক করার প্রলোভন দেখিয়ে তিনি এক নারীর কাছ থেকে ধাপে ধাপে সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেন। কিন্তু সমস্যার সমাধান না পেয়ে ওই নারী টাকা ফেরত চাইলে তাকে উল্টো অলৌকিক শক্তির ভয়ভীতি দেখানো হয়।’

তিনি আরও বলেন, ‘ভুক্তভোগীর করা মামলার পর গত ১৬ অক্টোবর জামালপুর থেকে দুটি মোবাইল ফোন ও সিমসহ তাকে গ্রেপ্তার করে পিবিআই।’ এরইধ্যে তিনি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং পিবিএই জানিয়েছে চক্রের বাকি সহযোগীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এএইচ