দুর্গাপূজা নিরাপদ-নির্বিঘ্ন করতে সরকার তৎপর: তথ্যপ্রযুক্তিমন্ত্রী

টাঙ্গাইল
বস্ত্র বিতরণ অনুষ্ঠানে ফকির মাহবুব আনাম
এখন জনপদে
0

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা নিরাপদ ও নির্বিঘ্ন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়টি তদারকি করছেন বলেও জানান তিনি।

আজ (সোমবার, ১৯ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মধুপুর উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে উপজেলার ৬০টি পূজামণ্ডপে আর্থিক সহায়তা ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

মন্ত্রী বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের নিজ নিজ এলাকায় দুর্গোৎসবের নিরাপত্তায় সজাগ রয়েছে। দুর্গোৎসব শান্তিপূর্ণ ও নিরাপদ করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।’

আরও পড়ুন:

এ বিষয়ে মন্ত্রী সবার সহযোগিতা কামনা করে বলেন, ‘কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

অনুষ্ঠানে মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকারসহ স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।

এসএইচ