রমজানে নিত্যপণ্যের বাজার: দামে কোথাও স্বস্তি, কোথাও ঊর্ধ্বগতি

বাজার
বাজার
0

রমজান ঘিরে সারাদেশের বাজারে পণ্যের দামে দেখা যাচ্ছে ভিন্ন ভিন্ন চিত্র। কোথাও স্বস্তি, কোথাও বাড়তি দামের ভোগান্তিতে ক্রেতারা। চট্টগ্রামে চাহিদার দ্বিগুণের বেশি ছোলা আমদানি হওয়ায় এবছর ছোলার দামে এসেছে স্বস্তি।

রোজার প্রথম সপ্তাহেও সিলেটের বাজারে দর কমার লক্ষণ নেই। চাল, ডাল, তেলসহ বিভিন্ন পণ্যের দাম ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বাড়ায় বিপাকে ক্রেতারা। ভোলার বাজারে উধাও বোতলজাত সয়াবিন তেল। কৃত্রিম সংকট তৈরি করে খোলা সয়াবিন কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন:

পাশাপাশি লেবু, শসা ও মরিচের দামেও লাগামহীন ঊর্ধ্বগতি। ফেনীতে রমজান শুরুর আগেই ঊর্ধ্বমুখী বিদেশি ফলের বাজার। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে কেজিতে দাম বেড়েছে ৪০ থেকে ৬০ টাকা।

বর্তমানে আপেল বিক্রি হচ্ছে ৩৫০ টাকা, মাল্টা ও কমলা ২৮০ টাকা, কালো আঙ্গুর ও আনার ৫০০ টাকা, সাদা আঙ্গুর ৪০০ টাকা এবং স্ট্রবেরি ৫০০ টাকায়। আমদানি স্বল্পতাকে দায়ী করছেন বিক্রেতারা।

ইএ