
রাজশাহীর সড়কেই অধিকাংশ বাজার, ভোগান্তিতে ক্রেতা-বিক্রেতা
রাজশাহী নগরীর পথেই বসে অধিকাংশ সবজি ও নিত্যপণ্যের বাজার। তাতে যেমন ভোগান্তি বাড়ে পথে, নানা সংকটে ব্যবসায়ীরাও পড়েন বিপাকে। সিটি কপোরেশনের অর্জিত রাজস্ব দিয়ে আধুনিক বাজার গড়ার দাবি নাগরিক সংগঠনগুলোর। প্রশাসক বলছেন, স্থানের অভাব থাকলেও বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাবার পরিকল্পনা তাদের।

ময়মনসিংহে কমেছে সবজির দাম; চড়া মাছ ও মুরগির বাজার
ময়মনসিংহের বাজারে শীতকালীন শাক-সবজির সরবরাহ বেড়েছে। শিম, ফুলকপি, বাধাকপি, মুলা, শীত লাউ, গাজরসহ নানা ধরনের সবজির ব্যাপক আমদানি হওয়ায় দাম কমেছে।

রাজশাহীর বাজারে উঠেছে আগাম শীতকালীন সবজি, দামে স্বস্তি
রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজি। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) ছুটির দিনে মৌসুমি এসব সবজির সরবরাহ বেশি থাকায় দাম কমেছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত। বিশেষ করে টমেটো, শিম, বেগুন,মুলার দাম কমেছে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত।

ঝিনাইদহে হোটেল মালিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জে ওয়াদুদ বিশ্বাস (৫৫) নামের এক হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (শুক্রবার, ৬ নভেম্বর) সকাল ৭টার দিকে শহরের নতুন বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সবজির উৎপাদন খরচ বাড়ায় অস্বস্তিতে টাঙ্গাইলের কৃষকরা
টাঙ্গাইলের বাজারে সবজির চাহিদা থাকলেও স্বস্তিতে নেই প্রান্তিক কৃষকরা। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ নানা কারণে বেড়েছে উৎপাদনের খরচ। কৃষকরা বলছেন, সরকারি সহায়তার পাশাপাশি সবজির ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। জেলা কৃষি কর্মকর্তা বলছেন, কৃষকদের সার্বিক সহযোগিতা করা হচ্ছে।

সরবরাহ বাড়লেও ইলিশের দাম চড়া; স্বস্তি নেই আমিষের বাজারে
নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও কমেনি দাম। আকারভেদে প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৩ হাজার টাকা পর্যন্ত। সবজিতে কিছুটা স্বস্তি মিললেও আমিষের চড়া দামে অস্বস্তিতে ক্রেতারা। তবে তুলনামূলক নাগালেই রয়েছে পাবদা ও পোয়া মাছ, যা মিলছে সাড়ে তিনশ টাকায়। আর রুই মাছের জন্য কেজিতে গুনতে হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকা।

রমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্যতেলের দাম: বাণিজ্যমন্ত্রী
আসন্ন পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ‘রমজানকে কেন্দ্র করে বাজারে পণ্যের সংকট তৈরি হওয়ার আশঙ্কা নেই।’

রাজশাহীর বাজারে উঠছে শীতের আগাম সবজি, দামে স্বস্তি নেই
রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে আগাম শীতকালীন বিভিন্ন ধরনের সবজি। তবে মৌসুমি এসব সবজির সরবরাহ কম থাকায় দাম বেশ চড়া। বিশেষ করে টমেটো, শিম, লাল বেগুন, গাজর, কাঁচা মরিচের দাম বেড়েছে কেজি প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত।

চাহিদার চাপে লিলি লোশন, উৎপাদন বাড়ানোর উদ্যোগ রিমার্কের
শীত আসার আগেই বডি লোশনের বাজারে যেন আগাম হাওয়া। মৌসুমের চাহিদা পুরোপুরি তৈরি হওয়ার আগেই বিক্রি ও সরবরাহ নিয়ে নতুন পরিকল্পনা সাজাতে হচ্ছে কোনো কোনো প্রতিষ্ঠানকে। বিশেষ করে লিলি বডি লোশনের চাহিদা ব্যাপক হারে বেড়েছে বলে জানিয়েছে প্রস্তুতকারক প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। কোম্পানির নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদনের পর, বাজারে চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় নতুন করে কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন বাড়ানোর প্রস্তুতি নিয়েছে তারা।

দেশের নিত্যপণ্যের বাজারে ক্রেতাদের ‘অস্বস্তি’ কাটেনি
সপ্তাহ ঘুরে আরেক শুক্রবার, তবুও নিত্যপণ্যের বাজারের চিত্র রয়ে গেছে প্রায় একই। দেশের বিভিন্ন বাজারে সবজির দাম বেড়েছে, মাংসের দামেও ক্রেতাদের দীর্ঘশ্বাস। এদিকে সরবরাহ বাড়লেও মাছের দাম কমার নাম নেই। তাইতো নিত্যপণ্যের বাজারের এমন চিত্রে ক্রেতাদের অস্বস্তি এখনো কাটেনি।

ইউরোর দরপতন, ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন
মার্কিন ডলারের বিপরীতে ইউরোর দর ১৭ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। এক ইউরো সমান ১ দশমিক ১২ ডলারে দাঁড়িয়েছে। যা ২০২৫ সালের মে মাসের পর সর্বনিম্ন স্তর।

নিত্যপণ্যের দামে ফেরেনি স্বস্তি; দেশের বাজারগুলোতে ভিন্ন ভিন্ন চিত্র
বাজারে গেলে এখন যেন নতুন করে হিসাব কষতে হচ্ছে ক্রেতাদের। কোথাও সরবরাহ কমে মাছের দাম চড়া, কোথাও আবার শীতের সবজি আসায় কিছুটা কমেছে দর। তবে সব মিলিয়ে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরেনি। চট্টগ্রাম, পটুয়াখালী, ময়মনসিংহ, সিলেট ও চাঁদপুরের বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্রের দেখা মিলেছে।