চট্টগ্রামে বৃষ্টি-বন্যায় ক্ষতিগ্রস্ত ফসলি জমি, বাড়ছে সবজির দাম

সবজির বাজার
এখন জনপদে , কাঁচাবাজার
বাজার
0

চট্টগ্রামের বাজারে বেড়েছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে অধিকাংশ সবজির দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। আজ (শুক্রবার, ১৭ জুলাই) চট্টগ্রামের বিভিন্ন বাজারে ঘুরে দেখা যায় এ চিত্র।

সম্প্রতি টানা ভারী বৃষ্টি এবং বন্যায় সবজির ক্ষেত নষ্ট হয়ে যাওয়ায় কমেছে সরবরাহ। বাজারে কাঁকরোল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৮০ টাকা, পটল ৭০, বেগুন ১২০, বরবটি ১৪০, ঢেঁড়স ৮o, ঝিঙ্গা ১০০, চিচিঙ্গা ৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

আরও পড়ুন:

এছাড়া অন্যান্য সবজির দামও ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। বিক্রেতারা বলছেন, চট্টগ্রামের যে সকল উপজেলা থেকে সবজি বাজারে আসে বেশিরভাগ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ফসলি জমি নষ্ট হয়ে গেছে। ফলে সরবরাহ সংকটে বেড়েছে সবজির দাম। সরবরাহ না বাড়লে দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তারা।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে টানা ১০ দিনের বৃষ্টি এবং সৃষ্ট বন্যায় চট্টগ্রামের ৫ জেলায় ৪৫ হাজার হেক্টর ফসলি জমি নষ্ট হয়।

ইএ