সভা শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি। দুপুর সাড়ে ১২টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি শেষ হয় দুপুর দেড়টায়। এ সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণি।
তিনি বৃহত্তর ফরিদপুরের পাঁচ জেলার জেলা প্রশাসন, জেলা পুলিশ, সেনাবাহিনী, বিজিবি, র্যাব সদস্য ছাড়াও নির্বাচনি কাজে দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় সভা করেন। সবশেষে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এখন পযন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি ভাল, নির্বাচন শান্তিপূর্ণ হবে। ইতিহাসে এত আইশৃঙ্খলা বাহিনীর সদস্য কোনো নির্বাচনে ব্যবহার হয়নি। এবারের নির্বাচন যেকোনো সময়ের চেয়ে সুষ্ঠুভাবে হচ্ছে। আমি সবার কাছে দোয়া চাই।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আগে কখনো সশস্ত্র বাহিনীর সদস্যরা ভোটকেন্দ্রের ভেতর যেতে পারতো না, এবার তাদের সেই সুযোগ দেয়া হয়েছে। কোনো ভোটকেন্দ্রে কোনো ধরনের সমস্যা সৃষ্টি করলে তা কঠোর হাতে দমন করা হবে। নির্বাচনে বাধাদানকারীদের কোনো প্রকার ছাড় নেই।’
বোরকা পড়ে ভোটকেন্দ্রে যাওয়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়টি ইসি পরিস্কার করেছে, প্রত্যেক ভোটকেন্দ্রে মহিলা আনসার সদস্য থাকবে, সন্দেহ হলে প্রয়োজনে তারা ব্যবস্থা নেবে।’
এ সভায় আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি (প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক) লে. জেনারেল আব্দুল হাফিজ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাছিমুল গণি, পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের মহাপরিচালক, বিজিবির মহাপরিচালক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক, র্যাবের মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালকসহ বৃহত্তর ফরিদপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার, নির্বাচন কাজে নিয়োজিত সেনা কর্মকতা এবং বিজিবি কর্মকতাসহ নির্বাচন অফিসের সিনিয়র কর্মকতারা।




