শপথ নিলেন মন্ত্রিসভার নতুন সদস্যরা

মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠান
দেশে এখন
0

শপথ নিয়েছেন বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মন্ত্রিপরিষদের নতুন সদস্যদের শপথ অনুষ্ঠানে তাদেরকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন।

এসময় নবনির্বাচিত সংসদ সদস্য অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান, নেপালসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের নেতারাও।

এর আগে ২৪ সদস্যের প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। ২৪ সদস্যের প্রতিমন্ত্রী হলেন—

এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আব্দুল বারী, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম।

ইএ