
আমরা জনগণের ভোটে নির্বাচিত, আমাদের গলায় শক্তি বেশি: জি কে গউস
জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউস বলেছেন, আমরা দিনের ভোটে নির্বাচিত। আমরা রাতে ভোটে নির্বাচিত না কিংবা প্রশাসনের ভোটে নির্বাচিত না। তাই আমাদের গলায় শক্তি বেশি। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা, উন্নয়নমূলক ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে আয়োজিত সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে তিনি এসব কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী
দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে পর্যায়ক্রমে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যায় উন্নীত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। জানান, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার উপজেলা পর্যায়ের স্বাস্থ্যব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে।

সংসদে ‘গালাগাল’ শোনার অভিযোগ রুমিন ফারহানা
সংসদে আগের দিন বক্তব্য দিতে গিয়ে বাধা পাওয়ার প্রসঙ্গ তুলে ক্ষোভ জানিয়েছেন স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। তিনি আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) সংসদে বলেছেন, এমন আচরণ কোনো গণতান্ত্রিক দেশে সংসদে হয় না।

এমপিদের ফোন ‘হ্যাক’ করে টাকা চেয়ে চিফ হুইপকে কল
মোবাইল নম্বর ‘ক্লোন’ করে অর্থ হাতিয়ে নেয়া প্রতারক চক্র থেকে সংসদ সদস্যদের সতর্ক করেছেন সংসদের প্রধান হুইপ নূরুল ইসলাম মনি। তিনি আজ (বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর) নিজের অভিজ্ঞতা তুলে ধরে সংসদে এই সতর্কবার্তা দেন।

বিএনপি ক্ষমতায় আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না— সেটা হতে পারে না: রুমিন ফারহানা
বিএনপি ক্ষমতায় আসবে আর বিদ্যুৎ-গ্যাসের সংকট হবে না, তা হবে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে একটি বিলের ওপর জনমত যাচাইয়ের প্রস্তাবের ওপর বক্তব্য দেয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

৫ বছরের মধ্যে ডিজেলচালিত সব সেচ পাম্প সৌরবিদ্যুতে রূপান্তর: প্রধানমন্ত্রী
সরকার আগামী পাঁচ বছরের মধ্যে ডিজেলচালিত সেচ পাম্পগুলোকে সৌরবিদ্যুতে রূপান্তরের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মো. তাজউদ্দীন খানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

বেনজীরকে দেশে ফেরাতে ‘ব্যর্থতা’ নিয়ে সংসদে আলোচনা
বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দুবাই থেকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থতাকে ‘প্রত্যর্পণ প্রক্রিয়ার গুরুতর ‘ব্যর্থতা’ হিসেবে উল্লেখ করে এ পর্যন্ত নেয়া পদক্ষেপের পূর্ণাঙ্গ বিবরণ সংসদে উপস্থাপনের দাবি উঠেছে। একই সঙ্গে সরকারি চাকরিতে থাকা অবস্থায় ৬টি দেশের পাসপোর্ট পাওয়ার অভিযোগের তদন্তের অগ্রগতি এবং দেশে-বিদেশে তার অবৈধ সম্পদ জব্দে নেয়া পদক্ষেপের বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।

দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি, অনিয়ম, অপচয় ও ক্ষমতার অপব্যবহার ঘটার পর ব্যবস্থা নেয়ার পরিবর্তে প্রাথমিক পর্যায়েই তা শনাক্ত ও প্রতিরোধে প্রতিটি মন্ত্রণালয়ে স্থায়ী ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি জানিয়েছেন যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. মোক্তার আলী।

সংসদে কাঁদলেন আব্বাস; সবার প্রতি জানালেন কৃতজ্ঞতা
দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর জাতীয় সংসদে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন অনুপস্থিত থাকার পর আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) সংসদে উপস্থিত হয়ে বক্তব্য দেন তিনি।

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি আরও বেড়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী
ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। জাতীয় সংসদে আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়।

এমপি নজরুলের নাম দেখে স্পিকার বললেন ‘জিএম তো নেই’, সংসদে হাসির রোল
বাংলাদেশ জামায়তে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম (গাজী নজরুল ইসলাম) সংসদে উপস্থিত ছিলেন না। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের আজ চতুর্থ দিন আজ (বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর) তার জন্য লিখিত প্রশ্ন ছিল উত্থাপনের জন্য।

ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হলেন নাসের রহমান
জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম. নাসের রহমান। এর মধ্য দিয়ে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটির নেতৃত্ব দেয়ার দায়িত্ব পেলেন তিনি।