মেহনতি মানুষের জীবনমান উন্নতিতে কাজ করবে সরকার: মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী

ইশরাক হোসেন
দেশে এখন
1

দেশের মেহনতী মানুষের জীবনমান উন্নতি করতে বিএনপি সরকার কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

আজ (বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্থতা কামনা করে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান, অটো চালক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন:

ইশরাক হোসেন বলেন, ‘দেশের মানুষ যে দায়িত্ব দিয়েছে সেটি পালন করতে জনগণকে সবসময় পাশে থাকতে হবে।’

এছাড়াও শ্রমজীবী মানুষদের অধিকার আদায়ের সব রকমের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।

এসএস