সৌদি থেকে দেশে ফিরতে গত রাতেই বিমানে চড়েছিলেন মুশফিক। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে একটি ছবি দিয়ে সবাইকে তা জানিয়ে দিয়েছিলেন তিনি। আজ সকালে তিনি ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন। লাগেজ নিয়ে তিনি যখন বের হচ্ছিলেন, তখন তার চোখে মুখে দেখা গেছে দুশ্চিন্তার ছাপ। যে অনিশ্চয়তার মধ্য দিয়ে তিনি যাচ্ছিলেন, সেটা তার চেহারাতেই স্পষ্ট।
আরও পড়ুন:
সবকিছু ঠিকঠাক থাকলে শনিবার দেশে ফিরতেন মুশফিক। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে তা সম্ভব হয়নি। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে শনিবার তিনি পোস্ট দিয়েছিলেন, ‘সবাইকে আসসালামু আলাইকুম। আমি কয়েকদিন আগে উমরাহ হজের জন্য মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ্, আমার হজ (উমরাহ) শেষ করেছি এবং আজ দুবাই হয়ে (এমিরেটস এয়ারলাইন্সে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আমরা আজ সকালে জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে ইকে ০৮০৬ ফ্লাইটে রওয়ানা হয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইরানের মধ্যে যুদ্ধের কারণে সমস্ত ফ্লাইট জেদ্দায় ফিরে এসেছে। এখন আমি আরও হাজার হাজার যাত্রীর সঙ্গে জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র মহান আল্লাহই জানেন আমরা অন্যান্য বাংলাদেশিদের সঙ্গে কখন এবং কীভাবে ঢাকা পৌঁছাতে পারব।’





