আজ (বুধবার, ৪ মার্চ) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, একই সময়ে দেশের আরও ১৪টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হবে।
নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে ঐতিহাসিক এক পদক্ষেপ নিয়েছে সরকার। আগামী ১০ মার্চ থেকে দেশব্যাপী পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি। প্রাথমিকভাবে দেশের ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে এই কার্ড বিতরণ করা হবে।
আরও পড়ুন:
কারা পাবেন ফ্যামিলি কার্ড?
সমাজকল্যাণ মন্ত্রণালয় প্রণীত ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ অনুযায়ী, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষকে সহায়তার আওতায় আনা। নীতিমালায় সুনির্দিষ্টভাবে ৭ শ্রেণির মানুষকে অগ্রাধিকার দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
অগ্রাধিকার প্রাপ্ত ৭ শ্রেণির তালিকা:
১. ভূমিহীন ব্যক্তি বা পরিবার।
২. গৃহহীন মানুষ যাদের নিজস্ব বাসস্থান নেই।
৩. প্রতিবন্ধী সদস্য রয়েছে এমন পরিবার।
৪. হিজড়া সম্প্রদায়ের সদস্যগণ।
৫. বেদে বা যাযাবর গোষ্ঠী।
৬. ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার।
৭. স্বল্প জমির মালিক যাদের জমির পরিমাণ ০.৫ একর বা তার কম।
আরও পড়ুন:
সরকার মনে করছে, একটি পরিবারকে কার্ডের আওতায় আনলে সেই পরিবারের সব সদস্যের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে। এই নীতিমালাটি খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে।





