চাঁদ দেখা সাপেক্ষে ২১ মার্চ পবিত্র ঈদুল ফিতর হতে পারে। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই পাঁচ দিনের ছুটির তারিখ নির্ধারণ করে রেখেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সে অনুযায়ী ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত এই ছুটি নির্ধারণ করা ছিল।
আরও পড়ুন:
এর মধ্যে ২১ মার্চ ঈদুল ফিতরের দিন সাধারণ ছুটি। এছাড়া ঈদের আগে ১৯ ও ২০ মার্চ এবং ঈদের পরে ২২ ও ২৩ মার্চ নির্বাহী আদেশে ছুটি নির্ধারণ করা ছিল।
এখন ১৮ মার্চ ছুটি হওয়ায় কার্যত ঈদের আগে ছুটি হবে চার দিন। কারণ ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি হওয়ার কথা। ফলে ঈদের দিন এবং পরের দুই দিন মিলিয়ে এবার ঈদের মোট ছুটি হবে সাত দিন।
ঈদুল ফিতর ২০২৬: টানা ৭ দিনের সরকারি ছুটির তালিকা
১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার সিদ্ধান্তটি মন্ত্রিসভায় অনুমোদিত হওয়ায় এবারের ঈদুল ফিতরের ছুটির চিত্রটি নিচে টেবিল আকারে তুলে ধরা হলো।
তারিখ (Date) বার (Day) ছুটির ধরন (Nature of Holiday) ১৭ মার্চ মঙ্গলবার পবিত্র শবে কদর (সাধারণ ছুটি) ১৮ মার্চ বুধবার নির্বাহী আদেশে ছুটি (নতুন অনুমোদিত) ১৯ মার্চ বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ২০ মার্চ শুক্রবার সাধারণ ছুটি ২১ মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতর (সাধারণ ছুটি) ২২ মার্চ রোববার সাধারণ ছুটি ২৩ মার্চ সোমবার নির্বাহী আদেশে ছুটি
আরও পড়ুন:





