মরণোত্তর ‘স্বাধীনতা পুরস্কার’ পাচ্ছেন খালেদা জিয়া

খালেদা জিয়া
দেশে এখন
0

দেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন প্রয়াত বেগম খালেদা জিয়াকে এবার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার দেয়া হচ্ছে। আজ (বৃহস্পতিবার, ৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সাংবাদিকদের জানান, এবার স্বাধীনতা পুরস্কার দেয়া হবে মোট ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠানকে।

স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের স্বীকৃতি হিসেবে খালেদা জিয়াকে মরণোত্তর এ সম্মাননা প্রদান করা হচ্ছে।

ড. নাসিমুল গনি আরও জানান, ঈদুল ফিতরের সময় ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত একটানা ৭ দিনের সরকারি ছুটি থাকবে। সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের খসরা নিয়ে আলাপ হয়েছে। এছাড়া অর্থমন্ত্রীর নেতৃত্বে মধ্যপ্রাচ্য ক্রাইসিস মোকাবিলায় একটি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়ে সরকারপ্রধান নির্দেশ দিয়েছেন।

এনএইচ