‘সাংবাদিকতা সত্য-ন্যায় থেকে সরে গেলে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে যায়’

জামায়াত আমির ডা. শফিকুর রহমান
দেশে এখন
0

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সাংবাদিকরা যদি সত্য ও ন্যায়ের পথ থেকে বিচ্যুত হন, তবে রাষ্ট্রের অন্য তিনটি অঙ্গও দুর্বল হয়ে পড়ে। আজ (শনিবার, ১৪ মার্চ) সাংবাদিকদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, ‘বিগত সরকারের আমলে অনেক সাংবাদিক নির্যাতন ও চাপের মুখে পড়েছেন।’

ভবিষ্যতে সাংবাদিকরা যেন নির্ভয়ে সত্য তুলে ধরতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মধ্য দিয়েই গণতন্ত্র সুদৃঢ় হয় এবং জনগণের অধিকার রক্ষা পায়।’

আরও পড়ুন:

সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানিয়ে তিনি আশ্বাস দেন, গণমাধ্যমের স্বাধীন কণ্ঠ রক্ষায় জামায়াতে ইসলামী সবসময় পাশে থাকবে। এ সময় তিনি আরও বলেন, ‘দেশে আর কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেয়া হবে না।’

এফএস