প্রতিষ্ঠান বন্ধের পর সাইনবোর্ডের আলো বন্ধ করার আহ্বান জ্বালানি প্রতিমন্ত্রীর

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
দেশে এখন
0

মার্কেটে বাড়তি আলোকসজ্জা কমানোর পাশাপাশি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের পর সাইনবোর্ডের আলো বন্ধ করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সব প্রতিষ্ঠানে এসির তাপমাত্রা ২৫ এর মধ্যে রাখতে হবে।

আজ (রোববার, ১৫ মার্চ) দুপুরে রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান মালিক ও ব্যবসায়ীদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করে একথা জানান বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী।

আরও পড়ুন:

বিদ্যুৎ ব্যবহার কমাতে দোকান মালিক সমিতির নেতাদের বিজ্ঞপ্তি জারির আহ্বান জানান তিনি। বলেন, ‘নিজ নিজ উদ্যোগে বিদ্যুতের অপচয় কমাতে হবে। না হলে কঠোর হবে সরকার।’

এসময় ফুটপাতে লাইট বন্ধের উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ব্যবসায়ী নেতারা। তারা বলেন, ‘অটোরিকশায় বিদ্যুৎ অপচয় হচ্ছে। অটোরিকশা বন্ধের পাশাপাশি বিদ্যুৎ এর অবৈধ লাইন বন্ধ করতে হবে।’

এফএস