
রাজধানীর ফুটপাত হকারদের দখলে—সিন্ডিকেটে হুমকিতে বৈধ ব্যবসা
রাজধানীর ব্যস্ত ফুটপাতগুলো এখন পথচারীদের বদলে হকারদের দখলে, যা রাজধানীর বৈধ অর্থনীতিকে বড় ধরনের হুমকির মুখে ফেলছে। বাংলাদেশ দোকান-মালিক সমিতির তথ্য মতে, এরই মধ্যে দেশের বহু দোকানপাট বন্ধ হয়ে চাকরি হারিয়েছেন প্রায় ৬ লাখ কর্মী। হকারদের স্থায়ী পুনর্বাসন ও নেপথ্যের শক্তিশালী চাঁদাবাজ সিন্ডিকেট নির্মূলের দাবি নগর পরিকল্পনাবিদদের। অন্যদিকে, সিটি করপোরেশন বলছে, জনভোগান্তি ও যানজট মুক্ত শহর গড়তে কোনোভাবেই ফুটপাত দখল করতে দেয়া হবে না।

ঢাকার সব ফুটপাত দখলমুক্ত করা হবে: ডিএনসিসি প্রশাসক
মিরপুর-১০সহ ঢাকার সব জায়গায় ফুটপাত দখল মুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ‘ফুটপাত নিয়ে কোনো টালবাহানা চলবে না, কেউ দখল করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’

শীতের সবজি বাজারে; স্বস্তি নেই মাছ-মুরগির দামে
সপ্তাহ ঘুরে রাজধানীর নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে বিরাজ করছে মাঝারি পরিস্থিতি। শুরু হয়েছে শীতকালীন সবজির আনাগোনা। তবে এখনও স্বস্তি ফেরেনি মাছের বাজারে। কেজিতে ১০ থেকে ১৫ টাকা বাড়তি সব ধরণের মাছের দাম। বেড়েছে সোনালী মুরগীর দামও।

দিনে গ্রেপ্তার, রাতে গুলি—আদাবরে পুলিশের অভিযান নিয়ে প্রশ্ন
দিনের আলোতে গ্রেপ্তার, আর পুলিশের দাবি রাতে অস্ত্র উদ্ধারে গিয়ে হামলার মুখে গুলি। রাজধানীর আদাবরে পুলিশের একটি অভিযানের দুই আসামিকে গুলির এমন বর্ণনা নিয়েই উঠছে প্রশ্ন। সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের সঙ্গে মিলছে না পুলিশের দাবি। অসঙ্গতি আছে ঘটনা নিয়ে আদাবর থানার ওসির ব্যাখ্যাতেও। যদিও ডিএমপি বলছে, আইনসম্মতভাবে সম্পন্ন হয়েছে অভিযান।

ঢাকার আশপাশে দ্বিতীয় শহর গড়ার পরিকল্পনা করছে সরকার: প্রধানমন্ত্রী
রাজধানীর চাপ কমাতে ঢাকার আশপাশে দ্বিতীয় শহর গড়ে তোলার পরিকল্পনা করছে সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ৫ অক্টোবর) সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব বসতি দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী এ কথা জানান।

সংলাপে পাকিস্তানের সরকার-বিরোধীদল: আলোচনার পরও হয়নি সমঝোতা
পাকিস্তানে ইমরান-সমর্থকদের বিক্ষোভ সামনে রেখে, মধ্যরাত পর্যন্ত ঘণ্টার পর ঘণ্টা আলোচনার পরেও সমঝোতায় পৌঁছাতে পারেনি সরকার ও বিরোধী দলীয় জোট। কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় দ্বিতীয় দফার বৈঠক।

কাঁচাবাজারে সবজির দামে উত্তাপ; পরিবহন ভাড়াকে দায়ী বিক্রেতাদের
ছুটির দিনে রাজধানীর কাঁচাবাজারে প্রায় সব সবজির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। তবে দাম কমেছে লেবু, বরবটির। অন্যদিকে বাজারে দাম বেড়ে ইলিশসহ চাষের মাছের। আর মুরগী ও ডিমের বাজার স্বাভাবিক রয়েছে। বিক্রেতারা বলছেন, বাজারে সবজির পর্যাপ্ত সরবরাহ থাকলেও যাতায়াত ভাড়া বেড়েছে, তাই ক্রেতা চাহিদা বেশ কম। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, যানবাহনের মূল্যবৃদ্ধির নামে দাম বাড়ানো হচ্ছে নিত্যপণ্যের।

পর্দা উঠছে ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টির
দেশের করপোরেট ক্রিকেটের অন্যতম জমকালো আসরের ‘ফ্রস্ট ব্লাস্ট টি-টোয়েন্টি সিজন-থ্রি (করপোরেট)’ কাউন্টডাউন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সম্প্রতি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার ক্যাফে লিওতে আয়োজিত এক বর্ণিল অনুষ্ঠানে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন ও অধিনায়কদের মিলনমেলা অনুষ্ঠিত হয়।

আংশিক মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ; বাড়তে পারে দিনের তাপমাত্রা
রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই। সেইসঙ্গে শুষ্ক আবহাওয়ায় দিনের তাপমাত্রা আগের তুলনায় সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে গরম গতকালের তুলনায় আরও কিছুটা বেশি অনুভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিরূপ প্রভাব সব ক্ষেত্রে পড়েছে: জামায়াত আমির
জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় সব ক্ষেত্রে এর বিরূপ প্রভাব পড়েছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। আজ (বুধবার. ২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তেলের পর বাড়লো বাস ভাড়া; বাড়তি খরচে চাপে সাধারণ যাত্রী
জ্বালানি তেলের দাম বাড়ানোর পর এবার বাড়লো বাস ভাড়া। দূরপাল্লার বাসে কিলোমিটারপ্রতি ভাড়া বেড়েছে ১৭ পয়সা। একইহারে ভাড়া বাড়ানো হয়েছে ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাসেও। মঙ্গলবার সড়ক পরিবহন মন্ত্রণালয় ও পরিবহন মালিকদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করলে রুট পারমিট বাতিল করা হবে।

কুয়ালালামপুরে অভিযান; আটক ৪৭২ অবৈধ অভিবাসীর মধ্যে ৩৬৪ জনই বাংলাদেশি
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের মিনি ঢাকা খ্যাত কোতারায়া এলাকায় অভিযান চালিয়ে ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।