গতকাল (সোমবার, ২৩ মার্চ) সকালে শিডিউল বিপর্যয় ঘটে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের। কমলাপুর ছাড়ে নির্ধারিত সময়ের প্রায় ২ ঘণ্টা দেড়িতে। এছাড়া পর্যটক এক্সপ্রেস, তিস্তা এক্সপ্রেসসহ সকালের সব কটা ট্রেন সর্বনিম্ন ১৫-৩০ মিনিট দেড়িতে ছেড়েছে কমলাপুর স্টেশন।
আরও পড়ুন:
এতে ঈদের পরেও বাড়ির পানে ছুটে চলা মানুষের কিছুটা অভিযোগ থাকলেও ঢাকায় ফেরা যাত্রীদের মুখে স্বস্তির বার্তা, যদিও বিলম্ব ও টিকিটের অভিযোগ ছিলো অনেকের।
রেল কর্তৃপক্ষ বলছে, গতকালের শিডিউল বিপর্যয়ের প্রভাব নয়, যাত্রা পথের বিলম্বের কারণে দেড়িতে ছাড়ছে ট্রেন।





