স্বাধীনতা দিবস উপলক্ষে লাল-সবুজের আভায় প্রস্তুত স্মৃতিসৌধ

সাভার জাতীয় স্মৃতিসৌধ
দেশে এখন
0

রাত পোহালেই ২৬ মার্চ। ভোর থেকেই স্মৃতিসৌধে নামবে মানুষের ঢল। ফুলে ফুলে ভরে ওঠবে স্মৃতিসৌধের বেদি। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। লাল-সবুজের আভায় সেজে উঠেছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ।

রং-তুলির আঁচড়ে নতুন রূপ দেয়া হয়েছে বেদি ও সিঁড়িতে। শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত পুরো স্মৃতিসৌধ এলাকা।

গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে ধোয়া-মোছা ও আলোকসজ্জাসহ সব প্রস্তুতি শেষ হয়েছে। ১০৮ হেক্টর জমির পুরো এলাকা এখন প্রস্তুত শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য।

আরও পড়ুন:

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর খুলে দেয়া হবে সর্ব সাধারণের জন্য।

দিবসটি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আমিনবাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত কয়েক হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করছেন।

ইএ