শোকবার্তায় তিনি বলেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এবং ইডেন কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ দেশের শিক্ষার প্রসার ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। মন্ত্রী মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আরও পড়ুন:
উল্লেখ্য, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিলারা হাফিজ আজ দুপুরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তার মরদেহ আগামীকাল (রোববার, ২৯ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশে নিয়ে আসা হবে এবং আগামী সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বেলা ১১টায় প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।





