আজ (বৃহস্পতিবার, ২ এপ্রিল) সকালে পরিচালিত এ অভিযানে মোট ২২ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ৫০টি মামলা দায়ের করা হয়েছে; যার মধ্যে ৪০টি ভিডিও মামলা এবং কাগজপত্রসংক্রান্ত জটিলতায় ১০টি মামলা করা হয়েছে।
আরও পড়ুন:
অভিযানকালে রাস্তার দু’পাশের ফুটপাত ও সড়কের একাংশ দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা সরিয়ে দেয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে যেন পুনরায় এমন স্থাপনা গড়ে না ওঠে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
অভিযান শেষে ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট ইমরান হোসেন বলেন, ‘এ ধরনের উচ্ছেদ অভিযান শুধু কয়েকদিনের জন্য নয়, নিয়মিতভাবেই চলবে; যাতে সাধারণ মানুষের চলাচলে কোনো বিঘ্ন না ঘটে।’





