শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকদের সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার। এই বিশাল অংকের টাকা আসতে সামনের বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
তিনি বলেন, ‘বিগত দিনে বিএনপি সরকার এনটিআরসি গঠন করেছিলো। কিন্তু বিগত সরকার এটিকে দুর্নীতির আখরা করে রেখেছিলো। বর্তমানে এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগ করার পরিকল্পনা হাতে নেয়া হবে।’
আরও পড়ুন:
এহসানুল হক মিলন বলেন, ‘জিডিপির এক দশমিক ৮০ শতাংশ থেকে বাড়িয়ে পাঁচ শতাংশ দেয়া হবে শিক্ষা মন্ত্রণালয়ের জন্য। সরকার চিন্তা করছে কীভাবে শিক্ষার মান উন্নয়ন করা যায়। শিক্ষার মান উন্নত করতে পারলে সব সমস্যার সমাধান করা সম্ভব।’
বিগত সরকার শিক্ষাকে অবহেলার পাত্র মনে করেছে বলেও মন্তব্য করেন তিনি।





