বিমানের নতুন এমডি সোহেল আহমেদ; ডিএমডি সৈয়দ মইন উদ্দিন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজ
দেশে এখন
0

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাইজার সোহেল আহমেদ। আর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সৈয়দ মঈন উদ্দিন আহমেদ। আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের এই দায়িত্ব দেয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাউজার সোহেল আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়েছে।

আরও পড়ুন:

ডিএমডি নিয়োগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, সৈয়দ মঈন উদ্দিন আহমেদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগ করার শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছে।

গত কয়েক বছর ধরে পদটি ফাঁকা ছিল। তিনি ২০০৭ সালে বিমানের সহকারী ব্যবস্থাপক (অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার) হিসেবে স্বেচ্ছা অবসর গ্রহণ করে দীর্ঘদিন লন্ডনে ছিলেন।

এসএস