
বিমান, সিভিল এভিয়েশন ও পর্যটনের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের কেনাকাটা, বদলি, নিয়োগ এবং বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি। একই সঙ্গে মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।

সৌদিতে আগুনে নিহত নওগাঁর ৫ জনের মরদেহ দেশে আসবে শনিবার
সৌদি আরবের রিয়াদে সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর বাকি পাঁচজনের মরদেহ দেশে আসবে আগামীকাল (শনিবার, ৩১ অক্টোবর)। শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহ নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ নম্বর ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

ঘোষণা থাকলেও আজ চালু হয়নি সৌদিয়ার ঢাকা-রিয়াদ ফ্লাইট
আগাম ঘোষণা থাকলেও আজ (বুধবার, ২৮ অক্টোবর) চালু হয়নি ঢাকা-রিয়াদ রুটে সৌদিয়া এয়ারলাইন্সের সরাসরি ফ্লাইট। ১০ অক্টোবরের পর ২৮ অক্টোবর থেকে ফ্লাইট পুনরায় চালুর কথা থাকলেও সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতিতে কাটেনি অনিশ্চয়তা।

ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা থেকে দাম্মামগামী এবং ঢাকা থেকে রিয়াদগামী সকল ফ্লাইটের স্থগিতকরণের সময় আগামী ৪ নভেম্বর পর্যন্ত (বাংলাদেশ সময় ও তারিখ অনুযায়ী) বাড়ানো হয়েছে।

দাম্মাম-রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত
সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল (বুধবার, ২১ অক্টোবর) রাতে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা থেকে দাম্মামগামী রুটের আগামী ২৩, ২৪ ও ২৫ অক্টোবরের সব ফ্লাইট স্থগিত করেছে।

অনির্দিষ্টকালের জন্য রিয়াদে বিমানের সব ফ্লাইট স্থগিত
সৌদি আরবের রিয়াদে হুথিদের হামলার পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তবে পরিস্থিতি পর্যালোচনার পর আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট পুনরায় চালু হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা
রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ
‘অনিবার্য পরিচালনগত কারণ’ উল্লেখ করে অনির্দিষ্টকালের জন্য ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ (শনিবার, ১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে ফ্লাইট কার্যক্রম বন্ধ করে দেয়ার বিষয়ে জানানো হয়।

উড্ডয়নের পরপরই যান্ত্রিক ত্রুটি; শাহজালালে বিমানের জরুরি অবতরণ
কক্সবাজার থেকে ঢাকায় আসার পথে কারিগরি ত্রুটির কারণে জরুরি অবতরণ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৪৩৬। আজ (শনিবার, ১০ অক্টোবর) বিকেল ৩টা ১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি।

১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমানের চুক্তি
ফ্রান্সভিত্তিক কোম্পানি এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে রাষ্ট্রায়ত্ত এয়ারলাইন্স বিমান বাংলাদেশ। আজ (বুধবার, ৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে কোম্পানিটির সঙ্গে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি সই হয়। এ চুক্তির মধ্য দিয়ে ইউরোপীয়দের দীর্ঘদিনের ব্যবসায়িক প্রচেষ্টা ফল পেতে যাচ্ছে।

বোয়িং কেনার পেছনে কোনো গোপন এজেন্ডা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জন্য বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পেছনে কোনো গোপন এজেন্ডা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তার দাবি, যাত্রীচাহিদা, বহর সম্প্রসারণ এবং নতুন আন্তর্জাতিক রুট চালুর প্রয়োজন বিবেচনা করেই উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ বিমানের বহরে আরও ১১ বোয়িং উড়োজাহাজ, চুক্তি স্বাক্ষর
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ। এ নিয়ে বাংলাদেশ সরকার ও বোয়িং কোম্পানির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল (বুধবার, ২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিউ ইয়র্কের হায়াত গ্র্যান্ড সেন্ট্রাল হোটেলে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।