জ্বালানির মজুত রয়েছে, দুই মাস কোনো সংকট হবে না: জ্বালানি মন্ত্রণালয়

জ্বালানি সংকট ও বাংলাদেশ
দেশে এখন
0

জ্বালানি তেলের যে পরিমাণ মজুত রয়েছে, আগামী দুই মাস কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি মন্ত্রণালয়। আজ (বুধবার, ১৫ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র মনির চৌধুরী এ কথা বলেন।

জ্বালানি মজুতের তথ্য তুলে ধরে তিনি বলেন, বর্তমান ১ লাখ ১ হাজার টন ডিজেল, ৩১ হাজার ৮২১ টন অকটেন, ১৮ হাজার ২১১ টন পেট্রোল, ৭৭ হাজার ৫৪৬ টন ফার্নেস ওয়েল এবং ১৮ হাজার ২২৩ টন জেট ফুয়েল মজুদ আছে।

এছাড়া অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযান চলমান আছে জানিয়ে তিনি বলেন, ‘গত ৩ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ৫ লাখন ৪২ হাজার ২৪৬ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে, এসময়ে অর্থদণ্ড করা হয়েছে ১ কোটি ৫৬ লাখ টাকা।’

তিনি বলেন, ‘তেল চুরি রোধে সরবারহকৃত লরি ও যানবাহনে জিপিএস বসানোর উদ্যোগ নিচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। রাজধানীর সাতটি পেট্রোল পাম্প থেকে ফুয়েল পাস অ্যাপসের মাধ্যমে জ্বালানি তেল নিতে পারছে মোটরসাইকেল চালকরা, সামনের সপ্তাহে আরো সাতটি পাম্প থেকে মিলবে এ সেবা।’

এএইচ