বরিশালে শুল্ক-কর ফাঁকি দেয়া মজুতকৃত নকল সিগারেট জব্দ

জব্দ করা নকল সিগারেট
দেশে এখন
0

বরিশালে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাতকরণে মজুতকৃত বিপুল পরিমাণ নকল সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। গতকাল (শুক্রবার, ১৭ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে নগরির কাজিপাড়া অভিযান চালানো হয়। সেখানকার একটি গোডাউন থেকে ২৩ লাখ ১৯ হাজার ৬০০ টাকা মূল্যের ৩ লাখ ৮৬ হাজার ৬০০ শলাকা নকল সিগারেট জব্দ করা হয়।

কোস্ট গার্ড স্টেশন বরিশাল এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ এ যৌথ অভিযান পরিচালনা করে। শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশে নকল সিগারেট মজুদ করা হয়। জব্দকৃত সিগারেটের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অধিদপ্তর বরিশাল এর নিকট হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন:

কোস্ট গার্ড জানানয়, এ ঘটনায় এখনো কাউকে আটক করা যায়নি। সেই সঙ্গে চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

এফএস