নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোর তাগিদ

সিপিডির ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য
দেশে এখন
0

মধ্যপ্রাচ্যের জ্বালানি সংকট থেকে উত্তরণে নবায়নযোগ্য জ্বালানির ওপর নির্ভরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আজ (শনিবার, ১৮ এপ্রিল) এফডিসিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে আয়োজিত ছায়া সংসদ বিতর্কে অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদি সমাধানে আসছে বাজেটে কার্যকর পদক্ষেপ নিতে হবে সরকারকে।’ এসময় গেল সরকারের জ্বালানি নীতি দুর্বলতায় নতুন অনুসন্ধান ও বাপেক্সে নিয়োগ হয়নি বলে অভিযোগ করেন তিনি। বাস্তবতা বিবেচনায় জ্বালানিতে আমদানি নির্ভরতা কমানোর ওপর জোর দেন।

আরও পড়ুন:

তিনি বলেন, ‘হরমুজ প্রণালিতে ঝুঁকি থাকলেও বড় চ্যালেঞ্জ মার্কিন বাণিজ্যিক চুক্তি।’ করের হার কমিয়ে করদাতা বাড়ানো এবং করের বিপরীতে সেবা নিশ্চিতের পরামর্শও দেন তিনি।

ইএ