বিএনপির তালিকায় নেই আফরোজা আব্বাস-পাপিয়া-কনকচাঁপাসহ অনেকে

বিএনপির তালিকায় নেই যারা
দেশে এখন
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ প্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিএনপি। দীর্ঘ দুই দশক পর ক্ষমতায় ফিরে রাষ্ট্র পরিচালনায় জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাস, সাবেক সাংসদ সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী কনকচাঁপার মতো পরিচিত মুখগুলো এবার সংরক্ষিত আসনের তালিকায় স্থান পাননি। এছাড়া দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখা আরও কয়েকজন প্রভাবশালী নারী নেত্রীও বাদ পড়েছেন।

আজ (সোমবার, ২০ এপ্রিল) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ তালিকা প্রকাশ করেন। এ তালিকায় বাদ পড়া হেভিওয়েট প্রার্থীরা হলেন, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি ও মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সহধর্মিণী ও মহিলা দলের সহসভাপতি নাজমুন নাহার বেবী।

আরও পড়ুন:

এছাড়াও মহিলা দলের কৃষিবিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ, কণ্ঠশিল্পী কনকচাঁপা ও বেবী নাজনীন, বিএনপির প্রয়াত নেতা মওদুদ আহমদের স্ত্রী হাসনা জসিমউদ্দীন মওদুদ, খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষক রোকেয়া চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ, ছোট পর্দার অভিনেত্রী রুকাইয়া জাহান চমক, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া।

সংবাদ সম্মেলনে রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।

এএইচ