জ্বালানির দাম বাড়ার অজুহাতে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, বিপাকে যাত্রীরা

গণপরিবহনের ফাইল ছবি
দেশে এখন
0

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১১ পয়সা বাড়ানো হলেও বাস্তবে চিত্রটি অনেকটাই ভিন্ন। ভাড়া বৃদ্ধির ঘোষণার পর থেকেই রাজধানীর অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আন্তঃজেলা লোকাল বাসগুলোও নিচ্ছে অতিরিক্ত ভাড়া।

গেল শনিবার সবধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গত বৃহস্পতিবার কিলোমিটারে ১১ পয়সা বাড়ানো হয়েছে ডিজেলচালিত বাস-মিনিবাসের ভাড়া।

তবে নতুন নির্ধারিত ভাড়ার চেয়ে বাড়তি টাকা আদায় করা হচ্ছে। দূরপাল্লার লোকাল বাসগুলো নতুন ভাড়ার চেয়ে ৫০ থেকে ১০০ টাকার অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ যাত্রীদের। তবে কাউন্টার বাস সার্ভিসগুলো এখনও ভাড়া সমন্বয় করে নতুন তালিকার অপেক্ষায় রয়েছে।

যাত্রীরা জানান, ভাড়া আগে ছিলো ২০০ টাকা এখন ২৫০ টাকা, ৩০০ টাকার নিচে যাচ্ছে না। এটা যদি স্বাভাবিক হয় কিছুটা তাহলে মানুষের ভোগান্তি থেকে কমবে।

আরও পড়ুন:

রাজধানীর ভেতরে চলাচলকারী বাসগুলো রুট ভেদে ৫ থেকে ১০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছেন অভিযোগ যাত্রীদের।

যাত্রীরা জানান, আগে নিজ থেকেই ১০ টাকা চাইত, আর এখন জিজ্ঞেস করলে ৩০ টাকা। এত বাড়ছে কেন জিজ্ঞেস করলে কোনো কথা নেই ৩০ টাকাই দিতে হবে।

এদিকে, বাসের ভাড়া ১১ পয়সা বৃদ্ধির সিদ্ধান্তের পর এখনও নতুন ভাড়ার চার্ট চূড়ান্ত করতে পারেনি বিআরটিএ। ভাড়া বৃদ্ধির নতুন চার্টের অপেক্ষায় পরিবহন সংশ্লিষ্টরা।

এসএইচ