
‘হজ ডেডিকেটেড ফ্লাইটের’ নামে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ হাবের
হজ ডেডিকেটেড ফ্লাইটের নামে শিডিউল ফ্লাইট পরিচালনা করে যাত্রীদের থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। সংগঠনটির দাবি, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ কয়েকটি এয়ারলাইন্স হজযাত্রীদের থেকে প্রায় ৫৪ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ভাড়া নিচ্ছে।

হজযাত্রায় এখন পর্যন্ত ঢাকা ছেড়েছেন ৩৭৭৯২ জন যাত্রী
হজযাত্রার ১১তম দিন পর্যন্ত ৯৪টি ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ছেড়েছেন ৩৭ হাজার ৭৯২ জন হজযাত্রী। যাত্রাপথে এবার হজ ব্যবস্থাপনা নিয়ে বড় কোনো অভিযোগ নেই যাত্রীদের।

জ্বালানির দাম বাড়ার অজুহাতে গণপরিবহনে ভাড়া নৈরাজ্য, বিপাকে যাত্রীরা
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে সরকার। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতি কিলোমিটারে বাসের ভাড়া ১১ পয়সা বাড়ানো হলেও বাস্তবে চিত্রটি অনেকটাই ভিন্ন। ভাড়া বৃদ্ধির ঘোষণার পর থেকেই রাজধানীর অভ্যন্তরীণ রুটে চলাচলকারী বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। আন্তঃজেলা লোকাল বাসগুলোও নিচ্ছে অতিরিক্ত ভাড়া।

ভারতে বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মাঝে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম।

জ্যাম ও খরচ কমাতে বুয়েট শিক্ষার্থীদের অভিনব অ্যাপ
প্রতিদিন একা যাতায়াত করতে গিয়ে যাত্রীদের অনেক সময় ২ থেকে ৪ গুণ বেশি ভাড়া গুনতে হয়। অথচ রিকশা, সিএনজি বা প্রাইভেট কারের অর্ধেকেরও বেশি সিট ফাঁকাই থাকে। এ অপচয় ও যাত্রীদের খরচ কমানো এবং শহরের যানজট হ্রাসের লক্ষ্য নিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হয়েছে ভেহিকল-পুলিং অ্যাপ জেওয়াইগো (JyGo)।

বাস মালিকদের দ্বন্দ্বে রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ
বাস মালিকদের দ্বন্দ্বকে কেন্দ্র করে রাজশাহী-নাটোর রুটে আজ (মঙ্গলবার, ২১ এপ্রিল) সকাল থেকে বাস চলাচল বন্ধ। এতে রাজশাহীর সঙ্গে বিভিন্ন জেলার সড়ক যোগাযোগ বিঘ্নিত হয় এবং যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে। এখন পর্যন্তও পরিস্থিতির উন্নতি হয়নি। ফলে যাত্রীরা বিকল্প গাড়িতে করে চলাচল করছেন।

ঝড়ে ঢাকা-ময়মনসিংহ রেলপথে গাছ পড়ে তিন ঘণ্টা বন্ধ ছিলো ট্রেন চলাচল
ঝড় ও ভারী বৃষ্টির কারণে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিলো প্রায় তিন ঘণ্টা। এতে বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পরে, দুর্ভোগে পড়েন যাত্রীরা।

রেল ও যাত্রীদের নিরাপত্তায় ভূমিকা রাখায় এনামুল হককে রেলওয়ের পুরস্কার
রেল ও রেলযাত্রীদের নিরাপত্তা বিধানে অসামান্য ভূমিকা রাখায় মো. এনামুল হককে পুরস্কৃত করেছে বাংলাদেশ রেলওয়ে। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপকের (পশ্চিম) কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতের সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

কর্মস্থলে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী
ঈদুল ফিতর উপলক্ষ্যে কর্মস্থলে ফেরা যাত্রীরা যাতে নিরাপদে ঢাকায় যেতে পারেন সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) বিকালে তিনি ভোলার বিভিন্ন লঞ্চঘাট পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

স্বপ্ন ফিরছে বাড়ি
‘মন বলে চল ফিরে আবার/স্বপ্ন যাবে বাড়ি আমার...’— ঈদ এলেই এই গানের কথাগুলো যেন নতুন করে নাড়া দেয় রাজধানীবাসীর হৃদয়ে। জীবিকার তাগিদে ব্যস্ত নগরজীবনে অভ্যস্ত মানুষগুলো বছরের এ সময়টিতে ছুটে যান নাড়ির টানে গ্রামে, আপনজনের কাছে। দীর্ঘ ভ্রমণ, ভিড়, অনিশ্চয়তা—সবকিছুকে পেছনে ফেলে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করাই হয়ে ওঠে প্রধান লক্ষ্য। এবারের ঈদযাত্রাতেও সেই চিরচেনা চিত্রই ফুটে উঠেছে।

নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে কাজ করছে সরকার: পরিবহনমন্ত্রী
ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রা নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন রেল ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (শনিবার, ১৪ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় সায়েদাবাদে বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

ঈদের ছুটিতে ঢাকা ছাড়তে শুরু করেছেন নগরবাসী, রেলস্টেশনে যাত্রীদের ভিড়
দ্বিতীয় দিনের মতো রাজধানীর কমলাপুর রেলস্টেশনে ভিড় করছেন বাড়ি ফেরা মানুষ। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গতকাল থেকেই ঢাকা ছাড়তে শুরু করেছেন অনেকে। ঝামেলা এড়াতে পরিবারের নারী ও বয়স্করা আগেই বাড়ির উদ্দেশে রওনা দিচ্ছেন। কমলাপুর রেলস্টেশন থেকে বেশিরভাগ ট্রেন সময়মতো ছাড়লেও কয়েকটি ট্রেন ১৫-২০ মিনিট দেরিতে ছেড়েছে।