প্রতিটি শ্রমিকের অধিকার নিশ্চিত করা হবে: মাহদী আমিন

মাহদী আমিন
দেশে এখন
0

প্রতিটি শ্রমিকের অধিকার, স্বাধীনতা, কর্মসংস্থান ও সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করা হবে বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেছেন, সরকারের মূল লক্ষ্য সুরক্ষিত পরিবেশে কর্মসংস্থান তৈরি করা।

আজ (মঙ্গলবার, ২৮ এপ্রিল) রাজধানীর একটি হোটেলে ‘পেশাগত স্বাস্থ্য ও সেইফটি সেমিনার-২০২৬’ অনুষ্ঠানে এমন আশ্বাস দেন তিনি।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি বিষয়ক উপদেষ্টা নজরুল ইসলাম খান। তিনি বলেন, ‘কর্মক্ষেত্রে শ্রমিকের সুরক্ষা দেয়া না গেলে, শিল্পের পাশাপাশি রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। জাতীয় স্বার্থেই শ্রমিকের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’

আরও পড়ুন:

অন্যদিকে, অনুষ্ঠানের সভাপতি এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, ‘শ্রমখাতে অসংগতি নির্মুলে কাজ করছে সরকার।’

এছাড়া আইএলও কনভেনশন বাস্তবায়নে শিল্পখাতে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এসএইচ