
‘শিক্ষা খাতকে আধুনিক ও যুগোপযোগী করতে সরকার নিরলসভাবে কাজ করছে’
দেশের শিক্ষা খাতকে আধুনিক ও যুগোপযোগী হিসেবে গড়ে তুলতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

মালিক-শ্রমিকদের দরকষাকষির পর আজ মজুরি বোর্ডের পঞ্চম সভা
দীর্ঘ আলোচনার পর মালিক শ্রমিকদের দরকষাকষি ও ভোটাভুটির মাধ্যমে চতুর্থ সভার সিদ্ধান্ত নিয়ে আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) আবারও বসছে নিম্নতম মজুরী বোর্ডের পঞ্চম সভা।

কর্মকাণ্ডেই দেশে-বিদেশে ঘৃণিত হওয়ার প্রমাণ দিয়েছে পলাতক অপশক্তি: মাহদী আমিন
সাম্প্রতিক কর্মকাণ্ডের মাধ্যমে পলাতক অপশক্তি দেশে-বিদেশে নিজেদের ঘৃণিত ও ধিক্কৃত হওয়ার প্রমাণ দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা এবং তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

‘ডিএফসির অর্থায়নের জন্য যোগ্য হওয়াকে বড় অর্জন হিসেবে দেখছে সরকার’
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসির অর্থায়নের জন্য বাংলাদেশ যোগ্যতা অর্জন করেছে। এটিকে একটি বড় অর্জন হিসেবে দেখছে সরকার।

দেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগ ও অনুদান প্রদানে আগ্রহ প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের গভীর ও সম্মানজনক সম্পর্ক নতুন উচ্চতায়: মাহদী আমিন
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক অত্যন্ত গভীর ও মজবুত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি বলেন, ‘এই সম্পর্ক কেবল মানুষে-মানুষে যোগাযোগের ভেতর সীমাবদ্ধ নেই; বরং তা উন্নয়ন অংশীদারিত্বের এক নতুন উচ্চতায় পৌঁছেছে।’

শিক্ষার্থীদের মেধা বিকাশে পদক্ষেপ নিচ্ছে সরকার: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানিয়েছেন মেধা বিকাশের ক্ষেত্র তৈরি করে দিতে সরকার কাজ করছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের মেধার বিকাশে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে সরকার।’

মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে: মাহদী আমিন
কৃত্রিমভাবে পাসের হার কিংবা জিপিএ-৫ বাড়িয়ে দেখানোর পুরোনো সংস্কৃতি থেকে সম্পূর্ণ বেরিয়ে এসে এবার উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষায় মেধার প্রকৃত ও নির্মোহ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

ইশরাকের জন্য আরও বড় দায়িত্বের পথও উন্মোচিত হতে পারে: মাহদী আমিন
মন্ত্রিসভা থেকে মুক্তিযোদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগ কোনো অধ্যায়ের সমাপ্তি নয় বরং আরও বৃহত্তর রাজনৈতিক দায়িত্ব পালনের পথ উন্মোচিত হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

বিনিয়োগ, খাল খনন ও ব্লু ইকোনমি নিয়ে নেদারল্যান্ডসের সঙ্গে ফলপ্রসূ আলোচনা: মাহদী আমিন
বাংলাদেশে ডাচ বিনিয়োগ সম্প্রসারণ, ২০ হাজার কিলোমিটার খাল খনন, ব্লু ইকোনমি এবং তিস্তা ও পদ্মা মহাপরিকল্পনাসহ দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে নেদারল্যান্ডস সরকারের সঙ্গে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

‘অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে আবার পরীক্ষা নেয়ার কথা ভাবছে সরকার’
এসএসসি ও সমমান পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের উন্নত ক্যারিয়ার গঠনে বিশেষ উদ্যোগ নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। পাশাপাশি আগামী বছর (২০২৭ সাল) থেকে ফেল করা শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়ার ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।

বিভাজন নয়, সমঅধিকারের পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, আমরা এমন এক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, যেখানে সংখ্যালঘু বা সংখ্যাগুরুর বিভাজন নয়, পরিচয় হবে বাংলাদেশি। রাষ্ট্রের কাছ থেকে, সমাজের কাছ থেকে এবং সরকারের কাছ থেকে প্রতিটি নাগরিক সমান অধিকার, সমান নিরাপত্তা, সমান স্বাধীনতা এবং সমান মর্যাদা পাবেন। নাগরিক হিসেবে প্রত্যেকের এই অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করাই সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা।