কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ড. মুহাম্মদ ওসমান ফারুক, জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, মুহাম্মদ নওশাদ জমির, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, মো. মুজিবুর রহমান, মো. রফিকুল ইসলাম খান এবং জি, এম, নজরুল ইসলাম বৈঠকে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন(সংশোধন) বিল, ২০২৬ এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (সংশোধন), বিল ২০২৬ এর ওপর কমিটির সদস্যবৃন্দ বিস্তারিত আলোচনা করেন। বিলগুলো প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করে রিপোর্ট আকার দ্রুততম সময়ের মধ্যে জাতীয় সংসদের অধিবেশনে উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে কমিটি।
লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ বৈঠকে উপস্থিত ছিলেন।





